মালদা

শুরু মা জহুরার পুজা-অর্চনা

গত রবিবার থেকে শুরু হয়েছে বাংলার নতুন বর্ষ। পড়েছে বৈশাখ মাস। আর বৈশাখ মাস পড়তেই মা জহুরার পুজোয় মেতে ওঠেন মালদা জেলার আপামর জনসাধারণ। মায়ের পুজো চলে গোটা বৈশাখ মাস ধরে। কিন্তু প্রতিদিন নয়। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মায়ের পুজো অনুষ্ঠিত হয়। সেই মতো বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার ছিল এদিন। আর প্রথম দিন মায়ের মুখোতে শিল্পীর রং তুলির ছোঁয়া লাগিয়ে নতুন সাজে সাজান হয়। এরপর পুজো অর্চনা করে মায়ের মুখোগুলি ডালায় সাজিয়ে মাথায় করে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন মন্দিরের পুরহিত থেকে মন্দিরের কর্মকর্তারা।